জয়ী হলো বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানেডিন টেস্টটা হতে পারত টেস্ট ক্রিকেটের আদর্শ বিজ্ঞাপন। জিততে পারত দক্ষিণ আফ্রিকা, জিততে পারত নিউজিল্যান্ড। হতে পারত চরম উত্তেজনাকর এক ড্র-ও। সম্ভাবনা ছিল আরেকটি, আবহাওয়ার বাগড়া দেওয়ার। হলো সেটাই, সব উত্তেজনায় জল ঢেলে দিল প্রকৃতি। সত্যিই কাল পানিতে ডুবে ছিল ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল। ১৪ ঘণ্টার অঝোর ধারার বৃষ্টিতে ভেসে গেল তিন ম্যাচ সিরিজের প্রথমটি।একই সঙ্গে ভেস্তে গেল সিরিজ শেষে বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার দক্ষিণ আফ্রিকার স্বপ্ন। নিউজিল্যান্ডকে ৩-০তে ধবলধোলাই করতে পারলেই ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বসেরা হতো প্রোটিয়ারা। স্বপ্নটা জিইয়ে রাখার জন্য আর মাত্র আটটি উইকেট পেলেই চলত সফরকারীদের। তাই স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক গ্রায়েম স্মিথ, ‘আমরা এটা (জয়) আশা করছিলাম, তাই গতকাল ওই সময়ে ইনিংস ঘোষণা করেছি। আমাদের লক্ষ্য ছিল, দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার আগেই ৪-৫টি উইকেট তুলে নেওয়া। আশা করেছিলাম (এরপর), আমরা জয়ের খুব কাছেই থাকতাম।’অতটা উচ্চকণ্ঠ ছিলেন না কিউই অধিনায়ক রস টেলর, ‘দরকার ছিল ভালো ব্যাটিংয়ের। ওদের আক্রমণ ভোঁতা করে দেওয়ার জন্য ব্রেন্ডন ও আমাকে আরও কিছুক্ষণ ব্যাট করতে হতো।’ ওয়েবসাইট।