জয়ে অভিষেক বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম এশিয়ান বিচ গেমস শুরু হয়েছে কাল। এদিন বিচ ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপকে হারিয়েছে ৮-৩ গোলে। এনামুল ও কমল করেছেন তিনটি করে গোল। বাকি দুটি রবিন ও মামুন মিয়ার। আজ সকালে নেপাল ও বিকেলে শ্রীলঙ্কার সঙ্গে খেলা। আর এক ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আজই শেষ বিচ ফুটবল।বাংলাদেশ দল মাত্র তিন দিন অনুশীলন করে গেছে। আর এটা শুনে নাকি স্থানীয়ভাবে বাংলাদেশকে নিয়ে হাসাহাসি করেছে অনেকে। এত কম প্রস্তুতি অন্যরা ভাবতেই পারেনি। অধিনায়ক বিপ্লব জানিয়েছেন, ৩৬ মিনিটের ম্যাচের শেষ দিকে মালদ্বীপ আর দমে পারেনি বাংলাদেশের সঙ্গে। এই সুযোগে বাংলাদেশ দল চারটি গোল করে জিতে গেছে। বিচ কাবাডিতে আজ বাংলাদেশের মেয়েদের দুটি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা।