জয়ে ফিরল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক ম্যাচ ধরে ড্র আর হারই যেন নিয়তি হয়ে গিয়েছিল মোহামেডানের। অবশেষে প্রিমিয়ার ফুটবল লিগে কাল জয়ের ধারায় ফিরেছে সাদা-কালোরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে। লিগে এটি তাদের তৃতীয় জয়। ১৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথমে মোহামেডানকে এগিয়ে নেন এমিলি। পেনাল্টির প্রতিবাদ করায় লাল কার্ড দেখতে হয়েছে ফেনী সকারের কোচ ওমরকে। ২৪ মিনিটে মোস্তফা ব্যবধান দ্বিগুণ করেন, ৪৮ মিনিটে ওয়াহেদ করেন ৩-০। ৬৫ মিনিটে সকারের সান্ত্বনার গোলটি করেন মতিউর। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে মোহামেডান। সমান ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ফেনী সকার নবম স্থানে। আর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী।