জয়ে শুরু আরমানিটোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের হকির কারিগর ফজলুল ইসলাম এবারও মহানগর স্কুল হকিতে আরমানিটোলা স্কুলের দায়িত্বে। জয়েই টুর্নামেন্ট শুরু করেছে ‘ফজলু ওস্তাদ’-এর স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আরমানিটোলা ৫-০ গোলে হারিয়েছে জয়গোবিন্দ উচ্চবিদ্যালয়কে। রিয়াজ ও ফরিদ দুটি করে গোল করেছে। অন্য গোলটি আকাশের।ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে আরমানিটোলার ফরিদ। ম্যাচ শেষে ক্রেস্ট হাতে খুশির ঝিলিক ফরিদের চোখেমুখে। এক হাজার টাকার আর্থিক পুরস্কারের চেয়ে ক্রেস্টই তার কাছে মূল্যবান, ‘টাকার চেয়ে ক্রেস্ট পেয়েই বেশি ভালো লাগছে।’ জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুশি আরমানিটোলার খেলোয়াড়েরা। রুবেলের বাবা মোহাম্মদ মিয়া চান পুরান ঢাকার অলিগলিতে সবজি ফেরি করেন, আরমানিটোলা স্কুলের দশম শ্রেণীর ছাত্রটিকে পড়াশোনার খরচটাই দিতে পারেন না। টিফিনের পয়সা বাঁচিয়ে শিনগার্ড, জার্সি ও হকিস্টিক কিনেছে আল আমিন। জাতীয় দলের স্ট্রাইকার পুস্কর খীসা (মিমো) তার প্রিয় খেলোয়াড়। সময় পেলেই স্টেডিয়ামে এসে জিমি, চয়ন, পুস্করদের খেলা দেখে আল আমিন। এঁদের খেলা দেখতে দেখতেই মনের মধ্যে সে স্বপ্নের বীজ বুনতে শুরু করেছে, ‘মিমো ভাইদের মতো আমিও একদিন জাতীয় দলে খেলতে চাই।’