জয়ে শুরু কলকাতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের প্রথম বলেই উইকেট পেলেন ব্রেট লি। আইপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে শুরুর এই ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি দিল্লি ডেয়ারডেভিলস। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এক প্রান্ত ধরে রেখে ৬৬ রান (৫২ বলে) করলেও ১২৮ রানেই অলআউট দলটি। ইডেন গার্ডেনসে স্বাগতিক কলকাতা নাইটরাইডার্স এই রান টপকে গেছে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৮.৪ ওভারেই। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট, ম্যাচসেরা ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার সুনীল নারাইন। ওয়েবসাইট।