জয়ে শুরু জাপানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই ফিফা মহিলা বিশ্বকাপ শুরু করল জাপান। কাল তারা ২-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ম্যাচের শুরুতে ৬ মিনিটে নাগাসাতোর গোলে এগিয়ে গিয়েছিল জাপান। ৬ মিনিট পর গোল পরিশোধ করেন নিউজিল্যান্ডের হিয়ার্ন। দ্বিতীয়ার্ধে জাপানের পক্ষে জয়সূচক গোলটি করেন মিয়ামা। দিনের অন্য খেলায় ইংল্যান্ড ১-১ গোলে ড্র করেছে মেক্সিকোর সঙ্গে। ইংল্যান্ডের পক্ষে উইলিয়ামস এবং মেক্সিকোর পক্ষে ওকাম্পো গোল করেন। এএফপি।