জয়ে শুরু ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে বিশ্ব সিটি দাবা চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে বাংলাদেশের রাজধানী দল ‘এ’ গ্রুপে খেলছে। পরশু প্রথম রাউন্ডে ঢাকা ৩-১ পয়েন্টে হারিয়েছে আল আইন শহরকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবদুল্লাহ হাসানকে। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার সালেম এ আর সালেহর সঙ্গে। আন্তর্জাতিক মাস্টার ওমর নোমানের সঙ্গে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। ওয়াকওভার পেয়েছেন আরেক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান (শাকিল)। প্রতিযোগিতায় ছয় গ্রুপে ভাগ হয়ে খেলছে বিশ্বের বিভিন্ন দেশের ২৪টি শহর। সেরা ১৬ দল এখান থেকে নকআউট পর্বে উঠবে।