জয়ে শুরু পুনে ও রাজস্থানের
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে পুনে ওয়ারিয়র্সের ম্যাচ। তামিম ইকবালের আইপিএল-অভিষেক দেখার জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ। কিন্তু সাকিবের মতো তামিমকেও প্রথম ম্যাচটি কাটাতে হলো বাইরে বসে। তবে ব্যতিক্রম এই, সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের শুরুটা যেখানে হয়েছে হার দিয়ে, সেখানে কাল তামিম পেলেন শুরুতেই জয়ের স্বাদ। সৌরভ গাঙ্গুলীর বুদ্ধিদীপ্ত নেতৃত্বের ফসল হিসেবে পুনে ওয়ারিয়র্স শুরু করল ২৮ রানে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে, যারা প্রথম ম্যাচে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৯ রানের পুঁজি গড়ে পুনে। শচীন টেন্ডুলকার বিহীন মুম্বাই ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওই ৯ উইকেটেই করতে পারে মাত্র ১০১ রান!অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস ৩১ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। অল্পের জন্য সেঞ্চুরি পাননি রাজস্থানের ওপেনার আজিঙ্কা রাহানে। তাঁর ৯৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে রাজস্থান। জবাবে ৯ উইকেটে ১৬০ রান তুলতে পারে পাঞ্জাব। ওয়েবসাইট।