প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান জোনাল দাবায় শুভসূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে কাল প্রথম রাউন্ডে পুরুষ ও মহিলা দুই দলই জয় পেয়েছে। উন্মুক্ত বিভাগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ শ্রীলঙ্কার প্রিয়াংকারা চামিকে, জিয়াউর রহমান কাভিন্ডা আখিলাকে, রিফাত বিন সাত্তার ত্রিমাভিথারানা রাভিনকে ও এনামুল হোসেন রাজীব টিএসএস পেইরিজকে হারিয়েছেন। মহিলা বিভাগে শারমীন সুলতানা (শিরিন) শ্রীলঙ্কার সেনারাথ কাভিনদি ও শামীমা আক্তার লিজা জিতেছেন জয়াথিলাকা মিহিরানীর বিপক্ষে।