জয়ে শুরু বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরকার্ড দেখে কে বলবে এটা টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ ও চীন দুই দল মিলে ৩৯.১ ওভারে করেছে ১২৭ রান। ওভারপ্রতি রান ৩.২। কাল গুয়াংঝুতে স্লথ রানরেটের এই ম্যাচেই স্বাগতিক চীনকে ৬ উইকেটে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি অভিযান শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়া চীন করেছিল ৬ উইকেটে ৬৩ রান। ৩৯ বলে সর্বোচ্চ ২৯ রান চার নম্বর ব্যাটসম্যান সুন হুয়ানের। বাংলাদেশের পান্না ঘোষ ১১ রানে নেন ২ উইকেট। ৬৩ রান টপকাতে ১৯.১ ওভার খেলতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। ৪২ বলে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন ওপেনার শারমিন আখতার। ৪ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট এবং ১১ বলে ১০ রান করে ম্যাচসেরা অধিনায়ক সালমা খাতুন।