জয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানকে উড়িয়ে জয় দিয়ে সিটিসেল দক্ষিণ এশীয় বাস্কেটবলে শুরু করল বাংলাদেশ। কাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে বাংলাদেশের এই জয়টা এসেছে ৮৯-৪৪ পয়েন্টে। বাংলাদেশ দলের মিথুন ২০, রাশেদ ১৭ স্কোর করেন। উদ্বোধনী দিনের অন্য ম্যাচে নেপাল ৮২-৫৭ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে। নেপালের বিপক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলবে বাংলাদেশ। পাঁচ দলের টুর্নামেন্টের অন্য দলটি পাকিস্তান। লিগভিক্তিক টুর্নামেন্টে প্রতি দলেরই ম্যাচ চারটি করে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন হবে।