প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমসে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নিউক্যাসলে কাল ক্রিকেটের বাছাইপর্বে বাংলাদেশ দল ১০ উইকেটে হারিয়েছে ভারতকে। ফুটবলের বাছাইপর্বে মালয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জিতেছে বাংলাদেশের প্রতিবন্ধী ফুটবলাররা। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট ছাড়াও বাংলাদেশ অংশ নিচ্ছে বোঁচি, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে। ৭ ডিসেম্বর শেষ হবে প্রতিযোগিতা।