জয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোকিওতে বিশ্ব টিটির পঞ্চম বিভাগে ৩-২ গেমে মাদাগাস্কারকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে জাভেদ আহমেদ ও মানস চৌধুরী হেরে গেলেও ফিরতি ম্যাচে জিতেছেন তাঁরা। জিতেছেন মোহাম্মদ তুহিনও। আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ বতসোয়ানা। বাংলাদেশের গ্রুপের অন্য তিন দল কঙ্গো, গার্নসি ও জ্যামাইকা।