জয়ে শুরু বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কুচিংয়ে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের জুনিয়র ডেভিস কাপের প্রাক্-বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম খেলায় বাংলাদেশ তুর্কমেনিস্তানকে ২-১ ম্যাচে এবং দ্বিতীয় খেলায় বাহরাইনকে ৩-০ ম্যাচে হারিয়েছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে এককে আকতার হোসেন জিতলেও হেরে যান মামুন ব্যাপারী। দ্বৈতে জেতেন মামুন-মং জুটি। বাহরাইনের বিপক্ষে এককে জেতেন আকতার হোসেন ও মামুন ব্যাপারী। মংয়ের সঙ্গে জুটি বেঁধে দ্বৈত ম্যাচও জেতেন আকতার। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে সিঙ্গাপুর, বাহরাইন ও তুর্কমেনিস্তান।