জয়ে শুরু বেঙ্গালুরুর
জয় দিয়ে শুরু হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আজ দিল্লি ডেয়ারডেভিলসকে ২০ রানে হারিয়েছে ড্যানিয়েল ভেট্টোরির দল।এ ম্যাচে ছিলেন না বেঙ্গালুরুর সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। পুরোপুরি ফিট ছিলেন না ক্যারিবীয় এই ব্যাটসম্যান। তবে দলে গেইলের অভাব বুঝতে দেননি ডি ভিলিয়ার্স। ৪২ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভিলিয়ার্স। প্রথমে ব্যাট করা বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৫৭ রান।১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক বীরেন্দর শেবাগের উইকেট হারায় দিল্লি। নিয়ন্ত্রিত বোলিং করে দলটির রানের চাকা আটকে দেন মুত্তিয়া মুরালিধরন। শেষ পর্যন্ত দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৭ রান।সংক্ষিপ্ত স্কোর:বেঙ্গালুরু: ১৫৭/৮ (২০ ওভার)ভিলিয়ার্স ৬৪*, ম্যাকডোনাল্ড ৩০ব্রেসওয়েল ৩২/৩, মরকেল ৩০/২দিল্লি: ১৩৭/৭ (২০ ওভার)ওঝা ৩৩, ফিঞ্চ ২৫, ইরফান ২৪ফল: বেঙ্গালুরু ২০ রানে জয়ী।টস: দিল্লিসূত্র: ওয়েবসাইট।