জয়ে শুরু বোথার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ে শুরু হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ইয়োহান বোথা অধ্যায়। প্রতিবেশী দুই দেশের প্রথম টি-টোয়েন্টিতে কাল ব্লুমফন্টেনে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাসাকাদজার ৭২ ও চিবাবার ৫২ রানে ৪ উইকেটে ১৬৮ করেছিল জিম্বাবুয়ে। স্বাগতিকেরা লক্ষ্যে পৌঁছায় ১৫.৫ ওভারে। ২৯ বলে ৫৮ করেছেন স্মিথ, ১৫ বলে ৩৩ বসম্যান, ২৪ বলে অপরাজিত ৩৬ ডেভিড মিলার ও ডুমিনি করেছেন ২২ বলে অপরাজিত ৩৫। ওয়েবসাইট।