জয়ে শুরু মরিনহোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাবর্তনটা জয় দিয়েই উদ্যাপন করলেন হোসে মরিনহো। কাল স্টামফোর্ড ব্রিজে নিজেদের প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে চেলসি। হাল সিটির বিপক্ষে চেলসির হয়ে গোল দুটি করেছেন অস্কার ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। খেলার প্রথম ২৫ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ঘুরে আবার চেলসিতে আগমন, কাল উষ্ণ সংবর্ধনাই পেয়েছেন মরিনহো। দর্শক অভিবাদনে মুগ্ধ মরিনহো ম্যাচের পর দর্শকদের প্রশংসায় মেতেছেন। এএফপি।