জয়ে শুরু মিসর-ঘানার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯০ সালের পর প্রথম বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আশায় মিসর ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল জয় দিয়ে। পরশু নিজেদের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে মোজাম্বিককে। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ঘানার শুরুটা হলো আরও দাপটের সঙ্গে। নিজেদের মাঠে তারা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ছোট্ট প্রতিবেশী লেসোথোকে। মিসরের জয়টা এসেছে দর্শকশূন্য মাঠে। কারণ, চার মাস আগের ট্র্যাজেডির কারণে গ্যালারিতে দর্শকের প্রবেশাধিকার ছিল না। গত ১ ফেব্রুয়ারি পোর্ট সৈয়দে আল-মাসরি ও আল-আহলির ম্যাচে দর্শক হাঙ্গামায় নিহত হয় ৭৪ জন মানুষ। সেই থেকে মিসরে ঘরোয়া ফুটবল বন্ধ। মিসরের ফুটবলের জন্য এই জয় তাই অনেক বড়। এএফপি।