জয়ে শুরু মিসরের হ্যাটট্রিক শিরোপা মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকান নেশনস কাপের ওপর থেকে অসুন্দরের মেঘ ছিঁড়ে-ফুঁড়ে বেরোচ্ছে সুন্দর ফুটবলের আলো। এখন পর্যন্ত যে ৫টি ম্যাচ হয়েছে তাতেই দেখা গেছে ১৯টি গোল! গ্যালারি হয়তো ভরছে না। কিন্তু নিরাপত্তার শঙ্কা অগ্রাহ্য করে মাঠে আসছে যারা, ঠিকই মন ভরে যাচ্ছে তাদের।পরশু যেমন মন ভরাল মিসর। গত দুবারের চ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপের টিকিটই পায়নি। সেই দুঃখ তারা ভুলে যেতে চায় প্রথম দল হিসেবে আফ্রিকান নেশনস কাপের হ্যাটট্রিক শিরোপা জিতে। সেই অভিযানের শুরুটা ভালোই করল রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মিসর ৩-১ গোলে হারিয়েছে ১৯৮০ ও ১৯৯৪ আসরের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে।পরশু দ্বিতীয় ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে। প্রথমে পেনাল্টি থেকে, পরে আত্মঘাতী গোলের কল্যাণে ২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বেনিন। কিন্তু ৩ পয়েন্ট নিয়ে তাদের মাঠ ছাড়তে দেয়নি মোজাম্বিক। ৩০ ও ৫৪ মিনিটে গোল দুটি শোধ করে দিয়েছে তারা।আফ্রিকার দুই পরাশক্তি মুখোমুখি হওয়ায় মিসর-নাইজেরিয়া ম্যাচ নিয়ে আগ্রহ ছিল সবার। তাতে মিসরের আধিপত্যই দেখা গেল। যদিও ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়াই। দলের স্ট্রাইকার মোহামেদ জিদানও জানালেন, ‘ম্যাচটা সহজ ছিল না। শক্তিশালী নাইজেরিয়া দলটির খেলোয়াড় অভিজ্ঞ আর সুপরিচিত।’ গত চারটি বিশ্বকাপেই উঠতে ব্যর্থ মিসর টানা তৃতীয় শিরোপা জিতে সমর্থকদের দুঃখ ভুলিয়ে দিতে প্রস্তুত বলেও জানালেন তিনি। ওয়েবসাইট।