জয়ে শুরু মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বে টানা ১০ ম্যাচেই জয়। সুপার ফাইভও জয় দিয়ে শুরু করল শিরোপার অন্যতম দাবিদার মোহামেডান। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল মোহামেডান ৫-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে।যদিও প্রথমার্ধে মাত্র ১-০ গোলে এগিয়ে ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে পুরোনো চেহারায় ফেরে গেরহার্ড পিটারের শিষ্যরা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে বীমার রক্ষণভাগ। বেশ কয়েকটি দারুণ সুযোগ হাতছাড়া করেও শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জিতেছে মোহামেডান। মালয়েশিয়ান ফরোয়ার্ড টিংকু তাজউদ্দিন হ্যাটট্রিক করেছেন। বাকি দুই গোল মামুনুর রহমানের (চয়ন)।প্রথম বিভাগ শুরু: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম বিভাগ হকি লিগ। খেলবে ১০টি দল। আজকের খেলা: ঊষা-সোনালী ব্যাংক (বিকেল ৩-১৫ মি., হকি স্টেডিয়াম)।