জয়ে শুরু মোহামেডানের, শেখ জামালের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে মোহামেডান। টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়নরা আজ ১-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। পেনাল্টি থেকে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মোবারক। এর আগে দিনের প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিততে পারেনি প্রিমিয়ার লিগ রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলাটি ড্র হয়েছে ১-১ গোলে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে কিন্তু গোল করে এগিয়ে গিয়েছিল ব্রাদার্সই। খেলার ৩৮ মিনিটে গোপীবাগের ঐতিহ্যবাহী দলটিকে এগিয়ে দেন জুয়েল রানা। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের সময় (খেলার ৫২ মিনিট) শেখ জামালকে পেনাল্টি গোলে সমতায় ফেরান নাসির।আগামী ১৭ জুন মোহামেডান খেলবে শেখ জামালের বিপক্ষে। একই দিনে ব্রাদার্সের প্রতিপক্ষ বিজেএমসি।