জয়ে শুরু শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়াবর্ধনে, দিলশানদের অহেতুক উইকেট বিলিয়ে দিয়ে আসা। এরপর বাজে ফিল্ডিং, সঙ্গে ওয়াইড থেকেই দেওয়া ১৭ রান। তার পরও পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়ী দল শ্রীলঙ্কা, হাম্বানটোটায় সিরিজ শুরু করল পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে।চারজনের অভিষেক (একজন পাকিস্তানের, তিনজন শ্রীলঙ্কার) হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে শ্রীলঙ্কা তোলে মাত্র ১৩২ রান। শ্রীলঙ্কাকে এত কম রানে বেঁধে ফেলায় বড় ভূমিকা সোহেল তানভিরের। নিজের টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নেওয়া এই বাঁহাতি পেসারের বোলিং বিশ্লেষণ ৪-০-১২-৩। শেষ দিকে টিসেরা পেরেরার ১৬ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসটির কারণেই শ্রীলঙ্কা পায় লড়াইয়ের পুঁজি।১৩৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা হয় আরও খারাপ। প্রথম দুই বলেই দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কাঁপিয়ে দেন নুয়ান কুলাসেকারা। চার ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১২/৩। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে তারা তোলে ৯৫। সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার শেহজাদ। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দুটি করে উইকেট নিয়েছেন কুলাসেকারা, মালিঙ্গা ও ম্যাথুস। ম্যাচসেরা টিসেরা পেরেরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি আগামীকাল। ওয়েবসাইট।