জয়েই কষ্ট ভুলেছেন টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানআউট হওয়াটা এমনিতেই দুঃখজনক। আর ভালো শুরু করেও যদি রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়তে হয় সঙ্গীর অমনোযোগিতার কারণে, কষ্টের সঙ্গে সেটি ক্ষোভেরও কারণ হতে পারে। পরশুর ম্যাচে রানআউটে কাটা পড়ার দুঃখ শচীন টেন্ডুলকারকে নিশ্চয়ই পুড়িয়েছে। তবে সঙ্গী শেবাগের ওপর তাঁর কোনো রাগ-ক্ষোভ ছিল না। মাঠের ঘটনাটা মাঠেই চাপা দিয়ে ড্রেসিংরুমে গিয়ে শেবাগকে টেন্ডুলকার বরং বলেছেন, মন খারাপ করার কিছু নেই! ওয়েবসাইট।ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ শেবাগই বলেছেন, ‘সে আমাকে “কল” করেছিল, শুনতে পাইনি। আমি বলের দিকে তাকিয়ে ছিলাম। কিন্তু যখন আমি ড্রেসিংরুমে যাই, সে আমাকে বলেছে ‘‘এটা কোনো ব্যাপার না। দেশের জন্য ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। কে ভালো করল সেটা বিষয় নয়।’পরশু বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শেবাগের সঙ্গে টেন্ডুলকারও দারুণ শুরু করেন। ৪ চারে ২৮ বলে ২৮—আরেকটি টেন্ডুলকারময় দিনের আভাসই মিলছিল যখন, তখনই দুর্ঘটনা! রাজ্জাকের বল মিড-অনে ঠেলে দিয়ে বল এবং ফিল্ডারের দিকে তাকিয়ে রানের জন্য দৌড়ান টেন্ডুলকার। নিয়ম অনুযায়ী সঙ্গী শেবাগেরই তাঁকে অনুসরণ করার কথা। কিন্তু বলের দিকে তাকিয়ে থাকা শেবাগ থেকে যান নিজের প্রান্তেই। টেন্ডুলকার ছুটে এসে দাঁড়িয়ে যান নন-স্ট্রাইক প্রান্তে। দ্রুত বল কুড়িয়ে নিয়ে সাকিবের নিখুঁত থ্রো, তা ধরে দ্রুতই স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম। রানআউটে অপমৃত্যু হয় টেন্ডুলকারের সম্ভাবনাময় ইনিংসের।টেন্ডুলকারকে রানআউট করার দায় শেবাগ মিটিয়েছে ১৪০ বলে ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে। সঙ্গে বিরাট কোহলির সেঞ্চুরি ভারতকে পাইয়ে দেয় ৩৭০ রানের বিশাল পুঁজি। বাংলাদেশকে ২৮৪ রানে অলআউট করে জয় ৮৭ রানের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপ অভিযান দাপুটে জয় দিয়ে শুরু। টেন্ডুলকার-দুঃখ ভুলে শেবাগের কণ্ঠেও তাই সঠিক পথে এগিয়ে চলার তৃপ্তি, ‘চলার গতিটা আপনার পক্ষে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা আপনার পক্ষে না থাকে তাহলে হারের বৃত্তে পড়ে যাবেন। এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই আমরা খুব ধারাবাহিক ছিলাম। টুর্নামেন্টে এটি আমাদের ভালো খেলতে সাহায্য করবে। খুবই ভালো যাচ্ছে আমাদের।’