জয়েই শেষ চ্যাম্পিয়নদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় এঁকেই সাফল্যের এক মৌসুমের সমাপ্তি টানল ঢাকা বিভাগ। পঞ্চদশ জাতীয় লিগের চ্যাম্পিয়নরা কক্সবাজারে শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন খুলনাকে হারিয়েছে ৫ উইকেটে। ২২৪ রানের লক্ষ্যের সঙ্গে দূরত্ব তৃতীয় দিনের শেষে কমে এসেছিল ১২৮ রানে। পাঁচ উইকেট হারালেও লক্ষ্য পূরণে কখনোই শঙ্কায় পড়েনি দলটি। আফসোস একটাই, ওপেনার রনি তালুকদার ১০ রানের জন্য সেঞ্চুরি পেলেন না।
চট্টগ্রামে রাজশাহী আবারও তাদের লেজের শক্তির প্রমাণ দিয়েছে। ২৭২ রানের লক্ষ্য, ১২০ রানেই নেই ৬ উইকেট। কিন্তু রাজশাহী জিতে গেল আর কোনো উইকেট না হারিয়েই! নিশ্চিত করল দ্বিতীয় স্থানটাও। সপ্তম উইকেটে ১৫৫ রানের জুটিতে আটে নামা ফরহাদ রেজা (৮০*) এবার অবশ্য সঙ্গী পেয়েছেন। জাতীয় দলের সতীর্থ সাব্বির রহমান অপরাজিত ছিলেন ৮৫ রানে।
ফতুল্লায় বরিশালকে ইনিংস ও ২৫ রানে হারিয়ে তৃতীয় হয়েছে রংপুর। গত মৌসুমেও বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল জাতীয় লিগের সবচেয়ে নতুন দলটি। রংপুরকে আবারও ব্যাট করাতে বরিশালকে করতে হতো ২৫৪ রান। কিন্তু দুর্ভাগ্য তাদের, ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পাওয়া ফজলে রাব্বি ব্যাটিংই করতে পারেননি! তাঁকে ছাড়া বরিশাল থেমেছে ২২৯-এ। লড়াই যা করার সোহাগ গাজী একাই করেছেন। প্রথম ইনিংসের ৮৭-র পিঠে এবার ৫৪ বলে ৬১, জাতীয় দলের অলরাউন্ডারের ইনিংসে ৫টি চার ও ৪টি ছয়।
বিকেএসপিতে মাত্র ৪ রানে শেষ ৫ উইকেট হারানো সিলেট অলআউট ১৮০ রানে। চট্টগ্রাম জিতেছে ২৫৮ রানে। রানের হিসাবে চট্টগ্রামের এটাই সবচেয়ে বড় জয়।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা: ২৪৩ ও ২৩২। ঢাকা বিভাগ: ২৫২ ও ২২৪/৫ (রনি ৯০, তাইবুর ৩৯; মিঠুন ১/১২)।
ফল: ঢাকা বিভাগ ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান।


ঢাকা মহানগর: ১২৬ ও ৩৫২। রাজশাহী: ২০৭ ও ২৭৫/৬ (সাব্বির ৮৫*, ফরহাদ রেজা ৮০*; শহীদ ২/৩৩, ইলিয়াস সানি ২/৫৮)।
ফল: রাজশাহী ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।


চট্টগ্রাম: ২১৩ ও ৪১৫/৯ ডি.। সিলেট: ১৯০ ও ১৮০ (এনামুল জু. ৪০, সায়েম ৩৯; ইউনুস ৫/৪৭, আকবর ৩/৭০, ফয়সাল ২/২০)।
ফল: চট্টগ্রাম ২৫৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুমিনুল হক।


বরিশাল: ২৮৯ ও ২২৯ (সোহাগ ৬১, সালমান ৪২; সোহরাওয়ার্দী ৩/৭৬, নাসির ২/১৬, সাজেদুল ২/১৭, তানভীর ২/৫৫)। রংপুর ১ম ইনিংস: ৫৪৩/৯ ডি.।
ফল: রংপুর ইনিংস ও ২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ধীমান ঘোষ।

জাতীয় লিগের সেরা পাঁচ

ব্যাটসম্যান
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
আবদুল মজিদ (ঢাকা) ১৩ ৬৯০ ১৮২ ৬৯.০০ ২/২
আসিফ আহমেদ (মহানগর) ১৪ ৬১৪ ২০০ ৪৭.২৩ ৩/১
তুষার ইমরান (খুলনা) ১২ ৫৪৫ ১২৯ ৫৪.৫০ ২/৪
রনি তালুকদার (ঢাকা) ১৩ ৫০০ ১০৩ ৫০.০০ ১/২
নুরুল হাসান (ঢাকা) ১০ ৪৮৯ ১০৯* ৮১.৫০ ২/২

বোলার
ওভার উইকেট সেরা গড় ৫/১০
মনির হোসেন (বরিশাল) ৩৫৫.৫ ৩৩ ৬/২৭ ২৬.৪৮ ২/০
নাজমুল অপু (ঢাকা) ২১৬.০ ৩১ ৫/২১ ১৯.২৯ ২/০
এনামুল হক জু. (সিলেট) ২৪৬.২ ২৭ ৫/৮৫ ৩১.৪৪ ১/০
সোহরাওয়ার্দী শুভ (রংপুর) ২৩৭.৪ ২৬ ৫/৫৮ ২৬.৫০ ১/০
নাবিল সামাদ (সিলেট) ২৮২.৪ ২৪ ৫/৮৫ ৩০.১৭ ১/০