জয়ের আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের পরাজয়ে ক্ষিপ্ত সমর্থকের টিভি ভাঙচুরের মতো ঘটনা বিশ্বকাপের বাংলাদেশেও ঘটে। তবে ব্রাজিলের রাফায়েল গামবারিমের ঘটনাটা আরও অদ্ভুত। এই ব্রাজিল ভক্ত নিজের টিভি ভেঙে ফেলেছেন আনন্দে আত্মহারা হয়ে! চিলির সঙ্গে টাইব্রেকার নাটক রুদ্ধশ্বাস উত্তেজনা নিয়ে দেখছিলেন গামবারিম ও তাঁর দুই জ্ঞাতি ভাই। হুলিও সিজার চিলির সানচেজের পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেকি আনন্দ! খুশির চোটে টিভি পর্দায় চুমু খেয়ে, জড়িয়ে ধরার সময়ই বাধে বিপত্তি। ভেঙে যায় টিভির পর্দা। ঘটনাটি এর মধ্যেই টুইটার ও ফেসবুকে দারুণ সাড়া ফেলেছে। তবে গামবারিম জানিয়েছেন, টিভি গেছে দুঃখ নেই, দল তো জিতেছে! এএফপি।