জয়ের আনন্দে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে দলের জয় মানেই আনন্দ-উচ্ছ্বাসে ভেসে যাওয়া। ঘর ছেড়ে রাস্তায় নেমে বাঁধভাঙা উৎসবে মেতে ওঠা। সেটা করতে গিয়েই মৃত্যু ডেকে আনলেন এক বেলজিয়ান ফুটবল-ভক্ত। গত পরশু আলজেরিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে বেলজিয়াম। ম্যাচ শেষে ব্রাসেলসের একটা মূর্তির ওপরে উঠে জয় উদ্যাপন করছিলেন ওই ভক্ত । হাতে ছিল বেলজিয়ামের পতাকা। সেটাই কাল হয়েছে। নিজের ভারসাম্য রাখতে না পেরে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। ৪১ বছর বয়সী ওই ফুটবল-ভক্তের নাম জানা যায়নি। তবে ব্রাসেলসের সরকারি আইনজীবীর মুখপাত্র বলেছেন, ‘এটা একটা দুর্ঘটনা। কেউ তাকে ধাক্কা দেয়নি।’ এএফপি।