জয়ের কাছাকাছি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে ৪০ ওভারে ২১২ রান প্রয়োজন বাংলাদেশের। এ লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবেই সেই বিপর্যয়কে পেছনে ফেলে দলকে লড়াইয়ের রসদ এনে দিয়েছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ৭৬ রানের জুটি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান। নাসির হোসেন ১৭ ও মাহমুদউল্লাহ ১১ রানে অপরাজিত আছেন। দলীয় ৪০ রানে প্রথম তিনটি উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। নাজিমউদ্দিন ৬, জহুরুল ২ ও মুশফিকুর ১ রান করে আউট হন। তবে সাজঘরে ফেরার আগে তামিম দলীয় সংগ্রহে যোগ করেন ৫৯ রান। সাকিব আউট হন ব্যক্তিগত ৫৬ রানে। সাকিবের বিদায়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।এর আগে বাংলাদেশি বোলারদের চাপের মুখে ৪৯.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসের পরই শুরু হয় বৃষ্টি। ইনিংস বিরতির বাইরে আরও প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে খেলা। এ কারণে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ৪০ ওভারে ২১২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। এর আগে, মিরপুরে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা।