জয়ের জন্য মরিয়া ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত একবারও জয়ের মুখ দেখতে পায়নি ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে সফরকারীদের। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারের পর ওয়ানডে সিরিজেও দুর্ভাগ্য আর বৈরি আবহাওয়ার কারণে শুধু হতাশই হতে হয়েছে বিশ্বকাপজয়ীদের। চার ম্যাচ পরেই সিরিজটা ২-০ ব্যবধানে হেরে গেছে ধোনি বাহিনী। আজ শেষ ওয়ানডেটিতে জয় পাওয়ার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তারা।টেস্ট সিরিজটিতে ইংল্যান্ডের বিপক্ষে খুব বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ভারত। তাদেরকে নাজেহাল করে দিয়েই সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে কিছুটা ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেলেও বৃষ্টির কারণে হতাশ হতে হয়েছে ভারতীয় সমর্থকদের। প্রথম ও চতুর্থ ওয়ানডেতে জয়ের অনেক সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ধোনিদের। আজ সিরিজের শেষ ওয়ানডেতে জয় না পেলে ইংল্যান্ডের ভারত সফরের জন্য অপেক্ষা করতে হবে গতবারের বিশ্বকাপজয়ীদের। আগামী অক্টোবরে ভারত সফরে যাবে ইংল্যান্ড।আরও একটি কারণে আজ জয়টা খুব করেই চাইবে ভারত। দীর্ঘ ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। বিদায়ী ম্যাচে মি. ওয়ালকে নিশ্চয়ই একটা জয়ই উপহার দিতে চাইবেন সতীর্থরা।— টাইমস অব ইন্ডিয়া