জয়ের দেখা পেলেন স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের জোড়া গোলে জয়ের ধারায় ফিরল ব্রাজিল। শনিবার এক প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ‘সেলেকাও’রা। গত ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি কোচ লুইস ফেলিপে স্কলারির প্রথম জয়।পুরো খেলায় কাল ছিল ব্রাজিলিয়ানদের আধিপত্য। তিন মিনিটেই লিওনার্দো ড্যামিওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩০ ও ৪৩ মিনিটে স্কোরশিটে আরও দুই গোল যোগ করেন নেইমার। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিলের পক্ষে চতুর্থ গোলটি করেন লিয়েনদ্রো। গোলটি আসে অতিরিক্ত সময়ে। দারুণ এক ম্যাচ খেলা রোনালদিনহো কাল ছিলেন তিনটি গোলের উত্স।গত ফেব্রুয়ারি মাসে ব্রাজিলীয় ক্লাব করিন্থিয়ানস ও বলিভীয় ক্লাব সান জোনসের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে সংঘর্ষে ১৪ বছরের এক বলিভীয় কিশোর নিহত হয়। ওই ম্যাচে নিহত ব্রাজিল-ভক্তের পরিবারকে অর্থসহায়তা দেওয়ার জন্য ব্রাজিল-বলিভিয়া প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। সূত্র: রয়টার্স