জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় টেস্টে জয় ও সিরিজে সমতা আনতে আর মাত্র একটি উইকেট দরকার বাংলাদেশের। বাংলাদেশের সামনে বাধা হয়ে আছেন জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪৯ রান। হ্যামিল্টন মাসাকাদজা ১০৫ রানে অপরাজিত আছেন। জয় পেতে স্বাগতিকদের করতে হবে ৪০১ রান। আর ড্র করতে হলে উইকেটে টিকে থাকতে হবে আরও কমপক্ষে ৪২ ওভার। বাস্তবতা বলছে, জয় বা ড্র দুটিই জিম্বাবুয়ের জন্য অসম্ভব।৪ উইকেটে ১৩৮ রান নিয়ে আজ টেস্টের শেষ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শুরুটা ভালোই হয়েছিল। তবে দলীয় ১৬৪ রানে শিঙ্গি মাসাকাদজাকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ আশরাফুল। তাঁর জায়গায় খেলতে আসা এলটন চিগুম্বুরাকে (২) সাজঘরে ফেরান সোহাগ গাজী। ১২ রান করা রিচমন্ড মুতুম্বামিকে বোল্ড করেন জিয়াউর রহমান।এই টেস্টে প্রথমে ব্যাট করে ৩৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয় ২৮২ রানে। ৯ উইকেটে ২৯১ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। হারারেতে সিরিজে প্রথম টেস্টে ৩৩৫ রানে বড় ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।