জয়ের ধারায় নিয়াজরা
বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জিম্বাবুয়েকে ৩-১ পয়েন্টে হারিয়েছিল ছেলেরা, ঘানাকে ৪-০ পয়েন্টে হারিয়েছিল মেয়েরা। পরশু দ্বিতীয় রাউন্ডেও পুরুষ দলের জয়রথ সচল, তবে মেয়েরা হেরে গেছে। চিলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন নিয়াজ-জিয়ারা। চিলির গ্র্যান্ডমাস্টার ভাজকেজ শ্রোয়েডারকে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর হারিয়েছেন আন্তর্জাতিক মাস্টার হেনরিকেজ ভিলাগ্রাকে। ড্র করেছেন দুই গ্র্যান্ডমাস্টার আন্তর্জাতিক আবদুল্লাহ আল রাকিব ও নিয়াজ মোরশেদ। তবে প্রথম রাউন্ডে ঘানাকে যে ব্যবধানে হারিয়েছিল মহিলা দল, আর্মেনিয়ার কাছে পরশু সেই ব্যবধানেই (৪-০) তারা হেরে গেছে। বাংলাদেশের চার বোর্ডে খেলেন আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামিমা আক্তার লিজা এবং ফিদে মাস্টার নাজরানা খান ও শারমিন সুলতানা শিরিন।