জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ২ রানে হেরেছিল জিম্বাবুয়ের কাছে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছিল ওয়েস্ট ইন্ডিজ। গত আগস্টের পর ওটাই ছিল প্রথম কোনো ওয়ানডেতে ক্রিস গেইলদের জয়ের স্বাদ।কিংস্টনে তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপল সর্বোচ্চ ৫৮, গেইল ৩৩ ও বারাথ ৩৫ রান করেন। এ প্রতিবেদন খেলা পর্যন্ত জিম্বাবুয়ের রান ছিল ৮১/৮। স্যামি ২২ রানে ৪ উইকেট এবং রোচ ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। অলৌকিক কিছু না ঘটলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের।ওয়েবসাইট।