জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরনে মরকেলের দুর্দান্ত থ্রোতে ইনিংসের তৃতীয় বলেই ডেভিড ওয়ার্নারকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শেন ওয়াটসনের ঝড়ে ১৪৭ রানের লক্ষ্যের দিকে ভালোমতোই এগিয়ে যাচ্ছে তারা। ৩৯ বলে ৫২ করে আউট হয়েছেন ওয়াটনসন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১১৩। ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন ক্যামেরন হোয়াইট, ১২ রানে ডেভিড হাসি। কেপটাউনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল দক্ষিণ আফ্রিকা ১৪৬ করতে পেরেছে মূলত জেপি ডুমিনির দারুণ ইনিংসে (৫৩ বলে ৬৭)। ২৮ বলে ৩৩ করেছেন কলিন ইনগ্রাম। অভিষেকে এক ওভারেই ৩ উইকেট পেয়েছেন প্যাট্রিক কামিন্স, অপর দুই অভিষিক্ত ডগ বলিঞ্জার ও জেমস প্যাটিনসনও পেয়েছেন একটি করে উইকেট। ওয়েবসাইট।