জয়ের পথে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা জয় দিয়ে শুরুর চিত্রনাট্য তৈরি করে ফেলেছে পাকিস্তান। ২২২ রানের লক্ষ্যে ২৮ ওভারে দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৫৪। জিততে হলে চাই আর ৬৮ রান। হাতে ৮ উইকেট আর ২৫ ওভার।আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৬৮ রান। শেহজাদ ২২ রান করলেও হাফিজ ফিরেছেন হাফ সেঞ্চুরি (৫৪) করে। দুটি উইকেটই নিয়েছেন টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নায়ক দেবেন্দ্র বিশু। আসাদ শফিক ও মিজবাহ ব্যাট করছিলেন ৩১ ও ৩৮ রানে।নতুন বলে শুরুটা ভালোই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা। ৬ ওভারে ৩০ রান তুলেছিলেন ডেভন স্মিথ ও লেন্ডল সিমন্স। কিন্তু স্পিনার আসতেই থমকে যায় রানের চাকা। তাই ড্যারেন ব্রাভোর ১০৯ বলে ৬৭ রানের ইনিংসে চড়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২২১ রান। অধিনায়ক স্যামি অপরাজিত ২৯, কার্ক এডওয়ার্ডস ২৮, সিমন্স ২৪ রান করেন। ওয়েবসাইট।