জয়ের পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বল পজেশনে ব্রাজিলের চেয়ে সামান্য এগিয়ে ছিল চিিল, ৫১ শতাংশ। তাতে কী, অশ্রুসিক্ত শেষ হাসি ব্রাজিলই হেসেছে। টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজারকে মনে হচ্ছিল সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী। দু-দুটি শট ঠেকিয়ে নায়ক তো তিনিই। তবে ব্রাজিল যে জিতবে এটা আগে থেকেই জানত ব্রাজিলীয় পত্রিকা মেইয়া হোরা! নইলে ম্যাচের আগেই প্রথম পৃষ্ঠায় চিলির দর্শক-খেলোয়াড়দের নিজ দেশে ফেরার ফ্লাইটের সময়সূচি ছাপিয়ে দেয় তারা! একটু বেশিই বোধ হয় আত্মবিশ্বাসী ছিলেন পত্রিকাটির সম্পাদক!