জয়ের সুবাস পাচ্ছে একাডেমি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটিতে এখন জয়ের স্বপ্ন দেখতেই পারে জিপি-বিসিবি একাডেমি দল। প্রিটোরিয়ায় আজ শেষ দিনে জিততে হলে জিপি-বিসিবি একাডেমির প্রয়োজন ১৫০ রান, স্বাগতিকদের ১০ উইকেট।কাল তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭১ রানে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া অফ স্পিনার সোহাগ গাজী এই ইনিংসেও নিয়েছেন ৫৪ রানে ৪ উইকেট। ২২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাল দিন শেষে বিনা উইকেটে ৭১ রান করেছে বিসিবি একাডেমি দল। তাসামুল ৪২ ও মাইশুকুর ২১ রান নিয়ে ব্যাট করছেন।কাল জয়ের সুবাসের মধ্যে একটা দুঃসংবাদও পেয়েছে একাডেমি দল। আগের দিন বাঁ কবজিতে ব্যথা পাওয়া অধিনায়ক মাহমুদুল হাসান মাঠের বাইরে চলে গেছেন সাত দিনের জন্য।