জয়েসদের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ভাই ক্রিকেটার, যার মধ্যে একজন এড জয়েস কিছুদিন ইংল্যান্ডের পক্ষে খেলে আবার ফিরে এসেছেন আয়ারল্যান্ডে। আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের এই দলেও। অন্য দুই ভাই অগাস্টিন ও ডমিনিকও খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। দুই যমজ বোন ইসোবেল আর সিসিলিয়া খেলছেন আইরিশ মহিলা দলের হয়ে। দুজনই এসেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ইসোবেলের কাঁধে দলের নেতৃত্বও। এমনিতে খেলা নিয়ে ব্যস্ততায় ভাইবোনদের খুব বেশি দেখা হয় না। তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েস পরিবারকে যেন পুনর্মিলনীর সুযোগ করে দিয়েছে। হেসে হেসে কাল সংবাদ সম্মেলনে কথাটা বললেন ইসোবেল নিজেই। তা তিন ভাইবোনের বিশ্বকাপ খেলতে আসার অনুভূতিটা কেমন? ইসোবেলের উত্তর, ‘দুই বোন একসঙ্গেই আছি। তবে ভাইয়ের সঙ্গে এখনো দেখা হয়নি। সময় তো আছেই, কখনো না কখনো হয়ে যাবে।’