প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি ও জেরার্ড পিকের জন্য অস্বস্তিরই ছিল খবরগুলো। গুঞ্জন ছিল, ঝামেলা চলছে মেসির বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো ও পিকের স্ত্রী শাকিরার মধ্যে, আর সেটির জেরে আগামী জুনে মেসির বিয়েতে নিমন্ত্রণ পেয়েও নাকি যাবেন না পিকে-শাকিরা! তা ঝামেলাটা কী? পিকের আগের প্রেমিকা নাকি ছিলেন রোকুজ্জোর বান্ধবী, যিনি আবার বিয়েতে থাকতে পারেন রোকুজ্জোর ‘ব্রাইডস মেইড’ হিসেবে। তবে শাকিরা ওসব গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন। নিজের নতুন অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রসঙ্গ উঠতেই কলম্বিয়ান পপতারকা বলেছেন, ‘জানি না এসব গুঞ্জন কোত্থেকে আসে! বুঝতেও পারছি না। আমাদের দুজনকে একসঙ্গে অনেকেই তো দেখেছে।’ তবে মেসি-রোকুজ্জোর বিয়েতে যাবেন, সে নিশ্চয়তাও দেননি শাকিরা, ‘যদি যেতে পারি, আমরা যাব। কারণ জেরার্ড ও লিও ছোট থেকেই বন্ধু।’ মার্কা।