ঝামেলায় রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় ঝামেলায় পড়ে গেলেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে পড়তে হচ্ছে ডোপিংবিরোধী একটি স্বাধীন প্যানেলের শুনানির সামনে। যাতে অপরাধী প্রমাণিত হলে দুই বছরের জন্য নিষিদ্ধও হতে পারেন। গত মার্চে জ্যামাইকা অ্যান্টিডোপিং কমিশন (জেডকো) জানায়, ১২ মাসের মধ্যে রাসেল টানা তিনবার ডোপিংয়ের পরীক্ষা দিতে আসেননি। নিয়মানুযায়ী এটি ডোপ পরীক্ষায় উতরাতে ব্যর্থ হওয়ার সমান। যে কারণে ২০ জুলাই জেডকো নির্বাচিত একটি স্বাধীন প্যানেলের সামনে দাঁড়াতে হচ্ছে ২৮ বছর বয়সী জ্যামাইকানকে। এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও শুনানি হয়েছিল রাসেলের। তাতে অনুমতি পেয়েই খেলতে যেতে পেরেছিলেন, জিতেছিলেন বিশ্বকাপও। ক্রিকইনফো।