ঝুলন্ত ক্যামেরা পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-দুজন নয়, ওপর থেকে ঝুলন্ত ক্যামেরা নিচে পড়ায় সাত সাতজন আহত। গেমসের বাস্কেটবল স্টেডিয়ামের বাইরে এই ঘটনা ঘটেছে পরশু। অলিম্পিকের অফিশিয়াল সম্প্রচার সংস্থার ওই ক্যামেরা ছিল ছোট একটা মোটরবাইকের সমান। ২০ মিটার ওপর থেকে তা নিচ পড়লেও কেউ গুরুতর চোট পায়নি। চারজনকে হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাটা বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে রিও অলিম্পিকের আয়োজকদের। এখানেই তো শেষ নয়, খেলা দেখতে এসে রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পর্তুগালের এক মন্ত্রী। কয়েক দিন আগে ছিনতাইয়ের শিকার হন যুক্তরাষ্ট্র সাঁতার দলের তিন সতীর্থসহ সোনাজয়ী রায়ান লোক্টিও। এএফপি, রয়টার্স।