ঝোড়ো রান তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ রানের বেশি তাড়া করে জয়, সেটাও আবার ৩৬.৪ ওভারে। কাল হোবার্টে রেকর্ডই করে ফেলল ভারত। ৩০০ রানের বেশি তাড়া করে সবচেয়ে কম বল খেলে জয়ী দল এখন তারাই। এর আগে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭.৩ ওভারে ৩২৪ রান করে জিতেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কানরা ওভারপ্রতি রান তুলেছিল ৮.৬৪। কাল ভারত তুলেছে ৮.৭৫ করে। অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে পাওয়া জয়ের দিন দক্ষিণ আফ্রিকার রানরেট ছিল ৮.৭৮। ৩০০-এর বেশি লক্ষ্য তাড়া করে জেতা ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার ওপরে আছে শুধু এই ইনিংসটিই।