ঝড় তুলে ফিরলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডট, ডট, চার, চার, চার, চার...দেড় বছরের অনুপস্থিতি টেস্ট ক্রিকেটে। তবে হাওয়া বুঝতে লাগল স্রেফ দুটো বল। টানা চারটি চারে ঘোষিত হলো তাঁর ফেরার বার্তা, টেস্ট ক্রিকেটে ফিরেছেন ক্রিস গেইল!নিউজিল্যান্ডের সেরা বোলার ক্রিস মার্টিন করেছিলেন প্রথম ওভার। কিন্তু গেইল ছন্দে থাকলে বোলারের নামে কী-ই বা আসে যায়! প্রথম দুই বলে আত্মবিশ্বাসী ডিফেন্স, পরের বলে চার মিড অন দিয়ে, পরের দুটি মিড অফ, শেষটি এক্সট্রা কভার দিয়ে—প্রথম ওভারেই গেইল বুঝিয়ে দিলেন, গত দেড় বছর কী মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট ক্রিকেট আর বিশ্বক্রিকেট।গেইল দাপটে ফিরেছেন, দাপট ছিল ওয়েস্ট ইন্ডিজেরও। প্রথম দিন শেষে বিকেলে দুটি উইকেট হারানোর পরও রস টেলর বলেছিলেন, ‘চূড়ায় এখনো আমরাই।’ কাল দুটো ধাক্কায় কিউইদের ওই চূড়া থেকে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বলে, এরপর ব্যাটে। সাড়ে চার শর আশায় দিন শুরু করা নিউজিল্যান্ড ৩৫১ রানে গুটিয়ে যায় সুনীল নারাইনের স্পিন আর রোচ-রামপলের পেসে। গেইল-পাওয়েলের ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি লাগামটা পুরোপুরি এনে দেয় ক্যারিবিয়ানদের হাতে।চার চারে শুরুর পর লাগামহীন ঘোড়ার মতোই ছুটতে থাকেন গেইল। ১০ চারে পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ৩৯ বলে! তবে চা-বিরতির পর বুঝি খেয়াল হলো, খেলছেন সাদা পোশাকে। প্রাপ্য সম্মানটা দিলেন ভেট্টোরি-উইলিয়ামসনদের। পরের ৮৫ বলে তাই ৩৫! গেইলের অনুপস্থিতির ৩১ ইনিংসে ওপেনিংয়ে মাত্র দুটো সেঞ্চুরি জুটি পেয়েছিল উইন্ডিজ, খেলানো হয়েছে ৫ ওপেনারকে। গেইল ফিরেই পাওয়েলকে নিয়ে গড়লেন সেঞ্চুরি জুটি, ১৪৫ রানের উদ্বোধনী জুটি এরই মধ্যে গত ছয় বছরে উইন্ডিজের সেরা। আজ এটিকে বড় করার সুযোগ তো থাকছেই। টানা ব্যর্থতার পরও নির্বাচকদের রাখা আস্থার জবাব দিয়েছেন কাইরান পাওয়েল অপরাজিত পঞ্চাশে।পরশুর সকালটাই দিয়েছিল সারা দিনের ইঙ্গিত। নাইটওয়াচম্যান নিল ওয়াগনারকে তুলে নেন নারাইন। দ্বিতীয় নতুন বলে রো-রামপল দাঁড়াতে দেননি কোনো কিউই ব্যাটসম্যানকেই। সাড়ে তিন শ ছাড়াতে পেরেছে দশে নামা ব্রেসওয়েলের ঝড়ে। দ্বিতীয় টেস্টেই নারাইন পেয়েছেন প্রথম ৫ উইকেটের দেখা। ওয়েবসাইট।সর্বশেষমার্টিনকে তুলাধোনা করে শুরু করেছিলেন ইনিংস। কাল মার্টিনকে ছয় মেরেই গেইল ছুঁয়েছেন ১৪তম টেস্ট সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার কাইরান পাওয়েল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৫২। ১৫০ রানে ফিরেছেন গেইল, ১৩৪ রানে পাওয়েল।