ঝড়ের আগে সিদ্দিকুর ১১তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের হো ট্রাম ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা শেষ করতে পারেননি সিদ্দিকুর রহমান। কাল মাত্র ৯ হোল খেলার পর প্রচন্ড ঝোড়ো বাতাসের কবলে পড়েন তিনি। এরপর খেলা স্থগিত হয়ে যায়। তবে এর আগে তিনটি বার্ডি ও ১টি বগি করেন। পারের চেয়ে দুই শট কম খেলে কাল উঠে এসেছেন ১১তম স্থানে। প্রথম রাউন্ডেও পারের চেয়ে দুই শট কম খেলেছিলেন। পারের চেয়ে ১০ শট কম খেলে চীনা তাইপের লি উইং-প্যাং শীর্ষে আছেন। আজ বাকি হোলের খেলা শেষ করে তবেই তৃতীয় রাউন্ড শুরু করবেন সিদ্দিকুর।