প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ বছর ধরে রোমায় খেলে গেছেন। রোমা তাঁর ধ্যানজ্ঞান, রোম শহরটা তাঁর হৃদয়ে। এমনি এমনিই তো আর ফ্রান্সেসকো টট্টিকে ‘রোমের সম্রাট’ বলা হয় না! গত সপ্তাহেই রোমার জার্সিতে শেষ ম্যাচটা খেলেছেন ইতালিয়ান কিংবদন্তি। তাঁর বিদায়ে ফুটবল, ফুটবলের বাইরের অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভ্যালেন্তিনো রসির শুভেচ্ছা জানানোর পদ্ধতিটা সবচেয়ে ভিন্ন। ইতালিয়ান এই মটোজিপি চ্যাম্পিয়ন একটা হেলমেটই আঁকিয়েছেন টট্টির নাম ও কার্টুন দিয়ে। কার্টুনটাও বিশেষ। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে হল্যান্ডের সঙ্গে টাইব্রেকারে টট্টির শট নেওয়ার দৃশ্য। নিচে একটা বাক্য লেখা, বাংলায় যেটির অর্থ, ‘দেখো এখন কীভাবে বলটা চিপ করি!’ টাইব্রেকারে শট নেওয়ার আগে স্বগতোক্তিতে সেটিই নাকি বলেছিলেন টট্টি! এই সপ্তাহে মুজেল্লোতে এই হেলমেট পরেই রেসে নামবেন রসি। এএসরোমাডটকম।