টট্টিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর বয়স থেকেই এএস রোমার ভক্ত সুইডেনের থমাস ইয়োনসন। মুগ্ধতাটা ফ্রান্সেসকো টট্টিকে ঘিরেই বেশি। এমনই যে, সুইডিশ তরুণ নিজের পিঠেই উল্কি করিয়ে নিলেন টট্টির ছবির—রোমের কলোসিয়ামের সামনে গোল উদ্যাপন করছেন রোমান সম্রাট! এমন ভক্তকে কী করে দূরে সরিয়ে রাখেন ইতালিয়ান কিংবদন্তি? সেই উল্কির খবর জানার জন্য টট্টি নিজেই ইয়োনসনকে ডেকে নিয়েছেন রোমার অনুশীলন মাঠে। ডেইলি মেইল