টনি-অ্যানের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রীড়াঙ্গনে জ্যামাইকার টনি-অ্যান উইলিয়ামস তেমন পরিচিত নন। তাঁর তুলনায় স্বদেশি উসাইন বোল্ট, শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসরা দূর আকাশের তারা। কিন্তু একটা জায়গায় বোল্ট, ফ্রেজার-প্রাইসকেও পেছনে ফেলে দিয়েছেন ২০ বছর বয়সী এই জিমন্যাস্ট। জ্যামাইকান অ্যাথলেটিকসকে বোল্ট, ফ্রেজার-প্রাইসরা এগিয়ে নিয়েছেন, কিন্তু অলিম্পিকে তাঁরা জ্যামাইকার প্রথম স্প্রিন্টার নন। অলিম্পিক জিমন্যাস্টিকসে জ্যামাইকার প্রথম প্রতিনিধি উইলিয়ামস!
জন্ম যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। পড়াশোনাও সেখানে। কিন্তু মেয়েটির মা-বাবা জ্যামাইকান হওয়ার সুবাদেই জিমন্যাস্টিকসে দ্বীপরাষ্ট্রটির প্রতিনিধিত্ব করা। রিও অলিম্পিকে আগামীকালই তাঁর ইভেন্ট। অলিম্পিকে জ্যামাইকার প্রথম জিমন্যাস্ট হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে রোমাঞ্চিত উইলিয়ামস, ‘জ্যামাইকার জন্য এখানে আসতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। জিমন্যাস্টিকস নিয়ে আমাদের যে পরিকল্পনা, অলিম্পিক সেটিকে সামনে এগিয়ে নেবে।’ এএফপি।