টনির স্বদেশ প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার নিজের দেশে ফিরলেন লুকা টনি। তবে পুরোপুরি নয়, আংশিকভাবে। ৬ মাসের জন্য বায়ার্ন মিউনিখ থেকে ধারে এএস রোমায় খেলতে গেছেন ইতালিয়ান স্ট্রাইকার।২০০৭-০৮ মৌসুমে ৩১ ম্যাচে ২৪ গোল করে বায়ার্নকে জার্মান চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ফিওরেন্টিনার সাবেক স্ট্রাইকার। কিন্তু পরের মৌসুমটা আর অত ভালো কাটেনি ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যের। এ মৌসুমে বায়ার্নের নতুন কোচ লুইস ফন গল তাঁকে দলে জায়গাই দিচ্ছিলেন না। এ নিয়ে কোচের সঙ্গে বচসায়ও নেমে পড়েছিলেন। তাতে তো লাভ হয়ইনি, বরং বায়ার্ন ছেড়ে পাড়ি ফিরতে হলো ইতালিতে।বায়ার্ন তাদের বিবৃতিতে অবশ্য লুকা টনির জার্মানি ছাড়ার কারণ হিসেবে দেখিয়েছে অন্য কিছু। “সে আসলে সিরি ‘আ’তে নিয়মিত ম্যাচ খেলতে চায়। তার প্রধান লক্ষ্য হচ্ছে ২০১০ বিশ্বকাপে খেলা। বায়ার্ন মিউনিখের কর্মকর্তাদের মৌসুমের শেষ পর্যন্ত রোমায় ধারে খেলতে দেওয়ার অনুরোধ করেছে সে। বায়ার্ন কৃর্তপক্ষ লুকা টনিকে তার সাফল্যের জন্য ধন্যবাদ জানায়। লুকা টনিও বায়ার্নকে ধন্যবাদ জানিয়েছে”—বিবৃতি লেখা হয়েছে এমনই।এদিকে বার্সেলোনা ছাড়তে পারেন রাফায়েল মার্কেজ। জানুয়ারির দলবদলে মেক্সিকান এই ডিফেন্ডার বার্সা ছেড়ে যোগ দিতে পারেন ইতালির ক্লাব জেনোয়াতে। ওয়েবসাইট।