টপ অর্ডারই পছন্দ ওয়াটসনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার দুঃসময়ে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। গত দুই মৌসুমে জিতেছেন অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের স্বীকৃতি ‘অ্যালান বোর্ডার পদক’। সেই শেন ওয়াটসনই কিনা এখন নিজের জায়গা নিয়ে শঙ্কায়! জায়গা মানে দলে জায়গা, ওপেনিংয়ে জায়গা। চোট থেকে ফিরলে ওয়াটসনকে মিডল অর্ডারে খেলানোর গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। তবে ওয়াটসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, খেলতে চান টপ অর্ডারেই।একসময় চোটের সঙ্গে দারুণ সখ্য ছিল ওয়াটসনের। গত দুই বছরে সেটা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন, কিন্তু আবার চোট পান দক্ষিণ আফ্রিকা সিরিজে। রিকি পন্টিংয়ের চেয়ে মাইকেল ক্লার্ক অনেক বেশি বোলিং করাচ্ছেন ওয়াটসনকে দিয়ে, চোটের একটা কারণ মনে করা হচ্ছে এটাকেই। চাপ কমাতে তাই ওয়াটসনকে নিচে ব্যাটিং করানোর আলোচনা ছিলই। ভারতের বিপক্ষে সিরিজে ওয়ার্নার-কাওয়ানের উদ্বোধনী জুটিটা জমে যাওয়ার পর আলোচনার পালে জোর হাওয়া লাগে।তবে ওয়াটসন থাকতে চান টপ অর্ডারেই, ‘এই কিছুদিন আগেও ব্যাটিং-বোলিং দুটোই ওপেন করার মতো শারীরিক সক্ষমতা ছিল আমার। আমি অবশ্যই চাইব, টপ অর্ডারে ব্যাটিং করতে এবং বোলিং কতটা করছি সেটার ওপর দৃষ্টি রাখতে। তবে সময় ও ম্যাচের পরিস্থিতির ওপর অনেক কিছুই নির্ভর করছে। দলের জয়ের জন্য যা প্রয়োজন, আমি সেটাই করতে চাই।’শন মার্শের বাজে ফর্ম অবশ্য সমস্যা সমাধান করে দিতে পারে। কাওয়ান আর ওয়াটসনের মধ্যে একজনকে তিনে খেলিয়ে দিলেই তো হয়। রয়টার্স।