টস-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হয়ে ওয়ানডেতে ফেরার পর যেন স্বপ্নযাত্রা চলছে অ্যালিস্টার কুকের। মাঠে ব্যাট হাতে ও নেতৃত্বে যেমন, তেমনি টস জয়েও! টস জয়টা যে ভাগ্যের ব্যাপার, এটা নিয়েই সন্দেহ জাগিয়ে তুলেছেন! নেতৃত্ব দেওয়া প্রথম ২০ ওয়ানডের ১৭টিতেই টস জিতেছেন! প্রথম ২০ ওয়ানডের ১৬টিতে টস জিতে আগের রেকর্ডটি ছিল ড্যানিয়েল ভেট্টোরির। সব মিলিয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি টস জয়ের (১২৪) রেকর্ডটি স্বাভাবিকভাবেই রিকি পন্টিংয়ের, নেতৃত্বও যে দিয়েছেন সবচেয়ে বেশি ম্যাচে (১৬৫)। সাফল্যের হারে অবশ্য পন্টিং এক নম্বরে নন। ২৬ ওয়ানডেতে টস করে ১৮টিতেই জিতেছিলেন জিমি অ্যাডামস। কমপক্ষে ২৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে এটাই সর্বোচ্চ সাফল্যের হার (৬৯.২৩)। ৩৮ ম্যাচের ২৫টিতে টস জিতে সাফল্যের হারে দুইয়ে মোহাম্মদ আশরাফুল (৬৫.৭৯)।