টসভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে অভিষেকেই জিতেছেন ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচের টস। তবে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমই প্রথম নন। এর আগে আকরাম খানও অধিনায়কত্বের অভিষেকেই সবগুলো ম্যাচে টস জিতেছিলেন। ১৯৯৫ সালে পঞ্চম এশিয়া কাপের ঘটনা সেটি। এ ছাড়া আরও চার বাংলাদেশি অধিনায়ক ওয়ানডেতে এক সিরিজের সব টস জিতেছেন। আকরাম খানের পর খালেদ মাসুদ ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, খালেদ মাহমুদ ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে, হাবিবুল বাশার ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং মোহাম্মদ আশরাফুল ২০০৭ সালে নিউজিল্যান্ড সফরে ও ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচেই টস জিতেছিলেন। তবে এক সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি টস জয়ের রেকর্ডটি অ্যান্ডি ফ্লাওয়ারের। ১৯৯৬ বিশ্বকাপের ৬টি ম্যাচেই টসভাগ্য পক্ষে গিয়েছিল জিম্বাবুয়ে অধিনায়কের।